April 21, 2026, 4:49 am

চিত্রনায়িকা শিল্পীর পরিবারের ৩৫ সদস্য করোনায় আক্রান্ত

চিত্রনায়িকা শিল্পীর পরিবারের ৩৫ সদস্য করোনায় আক্রান্ত

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পীর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে শিল্পীর পরিবার, তার স্বামীর ১০ ভাইবোন, তাদের বউ, ছেলে, মেয়ে, নাতি-নাতনি ও শিল্পীর ভাইয়ের পরিবার রয়েছে।

পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা সবাই আক্রান্ত হন। ওই সময় শিল্পীও সপরিবারে করোনায় আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

কোভিড-১৯ আক্রান্তদের অনেকেই বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। অনেকে কিছুটা সুস্থ হয়ে বাসাতেই চিকিৎসাধীন।

শিল্পী জানিয়েছেন, তার স্বামীর ১০ ভাইবোন ও তাদের বউ, ছেলে, মেয়ে, নাতি–নাতনিসহ প্রায় সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, আমাদের পরিবারের একজনের বিয়ে ছিল। স্বল্প পরিসরে সেখানে পরিবারের সবাইকে জড়ো হতে হয়েছিল। এরপরই আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার শ্বশুর–শাশুড়ি, ভাশুরদের পরিবারের প্রায় সবাই করোনায় আক্রান্ত হন।

গত নভেম্বর মাসের ২৮ তারিখে চিত্রনায়িকা শিল্পীর করোনা আক্রান্তের খবর প্রকাশ পায়। টানা সাত দিন বাসায় চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সম্প্রতি শিল্পী বাসায় ফিরেছেন। তবে এখনও শারীরিকভাবে তিনি দুর্বল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com