April 11, 2026, 2:33 pm

আর নয় আইপিও লটারি! এবার সবাই পাবে শেয়ার

আর নয় আইপিও লটারি! এবার সবাই পাবে শেয়ার

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দে উঠে যেতে পারে লটারি পদ্ধতি ও লট প্রথা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি চূড়ান্ত হবে স্টেকহোল্ডার, বিশেষ করে দেশের দুই স্টক এক্সচেঞ্জের সাথে আলোচনার পর।

আইপিওতে লটারি ও লট ব্যবস্থা উঠে গেলে কোনো আবেদনকারী আর বঞ্চিত হবেন না। প্রত্যেক আবেদনকারী শেয়ার পাবেন। আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ করা হবে। ফলে পুঁজিবাজারে আসাতে চাওয়া কোম্পানির আইপিওর সাবক্রিপশন আবেদন করলেই শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।

আইপিওতে লটারি পদ্ধতি ও লট প্রথা তুলে দেওয়ার বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামী বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সঙ্গে বৈঠক করবে বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব ও মুখপাত্র) মোহাম্মদ রেজাউল করিম বিজনেস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুঁজিবাজারের প্রাণই হলো বিনিয়োগকারীরা। বর্তমান পদ্ধতিতে আবেদন করে সকল বিনিয়োগকারীরা শেয়ার পাচ্ছে না। আমরা চাই সকল বিনিয়োগকারীই যেন আইপিওর শেয়ার পায়। এমন পদ্ধতির চিন্তা করছি।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com