May 1, 2026, 10:31 pm

বিয়ের কনের মনের ইচ্ছা পূরণ করলেন নিপুন

বিয়ের কনের মনের ইচ্ছা পূরণ করলেন নিপুন

নাসরিন আক্তার নিপুণ। চলচ্চিত্র পাড়ায় তিনি নিপুন নামেই পরিচিত। অভিনয় করেছেন অর্ধশতাধিক চলচ্চিত্রে। কাজের স্বীকৃতি হিসেবে দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন তিনি। উৎসব কেন্দ্রিক টিভি নাটকে মাঝে মধ্যে দেখা গেলেও সেটা তেমন নয়। নিজের ব্যবসাতেই এখন মনোযোগ বেশি তার। রাজধানীর বনানীতে অবস্থিত চিত্রনায়িকা নিপুণ নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে নিপুন নানা সময় বিভিন্ন মেয়েদের ইচ্ছা পূরণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার নিজের প্রতিষ্ঠানের ক্লিনার কর্মীর বোনের পাশে দাঁড়ান তিনি। সম্প্রতি তার কর্মীর বোনের বিয়েতে তাকে বধূ বেশে সাজিয়ে দেয়া হয়। নিপুন বলেন, বিয়ে প্রতিটি মেয়ের জীবনের স্বপ্ন। এই দিনটিতে প্রতিটি মেয়েই চায় একটু ভিন্নভাবে সাজতে। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ সেই সব মেয়েদের পাশে শুরু থেকেই রয়েছে যারা চাইলেও বিয়ের দিনে তেমন বড় কোন জায়গা থেকে বিয়ের সাজে সাজতে পারেনা। সেই ধারাবাহিকতায় এবার আমাদের একজন ক্লিনায় কর্মীর ইচ্ছে পূরণ করলাম আমরা। ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ থেকে তাকে বধূ বেশে সাজিয়ে দেয়া হয়েছে। প্রতিমাসেই এই প্রতিষ্ঠান থেকে এমন অনেক মেয়ের ইচ্ছে পূরণ করা হচ্ছে। আশাকরি সামনের দিন গুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, নিপুণ ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন ২০০৬ সালে। তার প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’। ছবিটি আজও মুক্তি পায়নি। তবে থেমে থাকেননি নিপুণ। এ পর্যন্ত প্রায় ৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এসব ছবিতে তিনি নায়ক মান্না, রিয়াজ, ফেরদৌস, আগুন, শাকিব খান, আমিন খান, রুবেল, বাপ্পারাজ, কাজী মারুফ, ইমন, নিরব ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। ২০০৬ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘সাজঘর’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র বিভাগে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর ২০০৮ সালে মুহম্মদ হান্নানের পরিচালনায় ‘চাঁদের মতো বউ’ ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র বিভাগে দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বিজনেস নিউজ /এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com