April 19, 2026, 3:22 pm

১৫ বোকারেজ হাউজের বিরুদ্ধে তথ্য গরমিলের অভিযোগ

১৫ বোকারেজ হাউজের বিরুদ্ধে তথ্য গরমিলের অভিযোগ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সদস্যভুক্ত ১৫টি ব্রোকারেজ হাউজের ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বার্ষিক আর্থিক বিবরণীতে তথ্যের গরমিল পেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট, একে খান সিকিউরিটিজ, ক্রেস্ট সিকিউরিটিজ, এমএএম সিকিউরিটিজ, শহীদুল্লাহ সিকিউরিটিজ, জে রহমান প্রাইভেট, হাওলাদার ইক্যুইটি সার্ভিসেস, শেলটেক ব্রোকারেজ, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালট‌্যান্ট, মিডওয়ে সিকিউরিটিজ, পার্কওয়ে সিকিউরিটিজ, স্টক অ্যান্ড বন্ড, বিআরবি সিকিউরিটিজ, আকিজ সিকিউরিটিজ এবং এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেড।

তথ্যের গরমিলের বিষয়ে কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস নিউজকে বলেন,শুনেছি ১৫টি ব্রোকারেজ হাউজের হিসাব বিবরনীতে তথ্যের গরমিল রয়েছে। এগুলো নিয়ে কমিশন দেখে ব্যবস্থা নেবে।

বিএসইসির তথ্য মতে, ব্রোকারেজ হাউজগুলো বিদায়ী বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের বিষয়ে বিএসইসিকে ব্যাখ্যা দিয়েছে। কমিশন প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়াও ডিএসইর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন বলে জানা গেছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com