May 25, 2026, 2:13 am

হারের সঙ্গে শাস্তিও জুটল কোহলিদের কপালে

হারের সঙ্গে শাস্তিও জুটল কোহলিদের কপালে

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৬৬ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিলেন ভারতের বোলাররা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে থামে ভারতের ইনিংস।

একে তো দলের হার, তাঁর ওপর মরার ওপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে আইসিসির জরিমানা। স্লো ওভার রেটের কারণে ভারত দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। সময় বিবেচনায় ম্যাচে এক ওভার কম বোলিং করেছিল ভারত। আর যার কারণে এই জরিমানার সন্মূখীন হতে হয়েছে বিরাট কোহলির দলকে।

ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন এই জরিমানা করেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যদিও কোহলি পরে দোষ স্বীকার করে নিয়েছেন। বিবৃতিতে বলা হয়, আইসিসি আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, ন্যূনতম ওভার-রেট অপরাধের সাথে সম্পর্কিত, খেলোয়াড়দের ম্যাচের ২০ শতাংশ জরিমানা ধার্য করা হল কেননা তাঁরা নির্ধারিত সময়ে যথাযথ ওভার করতে ব্যর্থ। কোহলি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তাই আনুষ্ঠানিক কোনো শুনানির দিকে আমরা যাই নি।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com