April 21, 2026, 4:30 am
আইন অনুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হলে কোম্পানির বোর্ড পুনর্গঠনের প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৫নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসকল তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকগণ আইন অনুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন সে সকল কোম্পানির বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা বিএসইসির আজকের সভায় চূড়ান্ত করা হয়।
বিজনেস নিউজ/এমআরএম