April 21, 2026, 3:44 am
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে তালিকাচ্যুত রহিমা ফুড করপোরেশনের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার ১৭৫.৪০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করার জন্য সিএসইকে নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে আজ সিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে।