April 29, 2026, 4:54 am
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৯৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৩ লাখ ৮০ টাকা।