April 29, 2026, 3:40 am

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে

পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে

চলতি বছরের নভেম্বর মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় নভেম্বরে সাড়ে চার হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বৃদ্ধি পেয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে নভেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৮৯টিতে।

অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫০৫টি।

সিডিবিএল মতে, গত ৩১ অক্টোবর পর্যন্ত পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ৬১ হাজার ৪৬টি। আর ৩০ নভেম্বর পর্যন্ত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৬২৪টি। অর্থাৎ নভেম্বর মাসে চার হাজার ৫৭৮টি বিও হিসাব বেড়েছে।

গত অক্টোবর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ১৭ হাজার ৮০১টি। নভেম্বর মাসে পুরুষদের বিও তিন হাজার ৩৯৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ২১ হাজার ১৯৯টি। আর অক্টোবর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল চার লাখ ২৬ হাজার ৪৭৫টি। নভেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৯৮০টি বেড়ে চার লাখ ২৭ হাজার ৪৫৫টিতে দাঁড়িয়েছে।

নভেম্বর মাসে কম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৯৭০টি। আর অক্টোবর মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৭০টি। নভেম্বর মাসে দেশে অবস্থানকারী
বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে নভেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৩ হাজার ১৬৫টিতে, যা অক্টোবর মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৮৮ হাজার ৭৭১টি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com