April 21, 2026, 4:59 am
করোনাভাইরাসের প্রভাবের কারণে সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন বয়সের মানুষ ছুটে আসছেন। দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে চিড়িয়াখানা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীদের জন্য প্রবেশ ফ্রি করে দেয়া হয়েছে। সেই অনুযায়ী আজ টিকিট ছাড়া আগত দশনার্থীরা প্রবেশের সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরা দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এক দর্শনার্থী জানান, আমার শিশুদের পশুপাখির সঙ্গে পরিচয় করাতে চিড়িয়াখানায় নিয়ে এসেছি। এখানে এসে আমার বাচ্চা অনেক আনন্দ পাচ্ছে।’
অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন। দর্শনার্থীদের পদচারণায় শান্ত থাকা চিড়িয়াখানা আবারও মুখরিত হয়ে উঠেছে।