April 29, 2026, 6:10 am

লভ্যাংশ ঘোষণা করেছে আনোয়ার গ্যালভানাইজিং

লভ্যাংশ ঘোষণা করেছে আনোয়ার গ্যালভানাইজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস।

৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com