April 30, 2026, 12:22 am

অনলাইনে তাঁতপণ্যের মেলা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

অনলাইনে তাঁতপণ্যের মেলা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

চলতি বছর ঐতিহ্যবাহী তাঁত পণ্য নিয়ে অনলাইনে শুরু হচ্ছে ‘হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল ২০২০’। ‘আমার পণ্য আমার দেশ, ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক মাসব্যাপী এই মেলা শুরু হচ্ছে বুধবার (২৮ অক্টোবর)।

মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য ও কৃষ্টির অংশ ঐতিহ্যবাহী তাঁত পণ্যের প্রস্তুতকারক ও শীর্ষস্থানীয় ডিজাইনারদের মধ্যে সংযোগ স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টানা তৃতীয়বারের মতো এ ফেস্টিভ্যালের আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজকরা জানান, করোনা পরিস্থিতির কারণে এবার অনলাইনে এ ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। বুধবার বিকাল ৫টায় অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এ ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং শিল্পসচিব কে এম আলী আজম। সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com