April 30, 2026, 1:26 pm

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক

পুঁজিবাজারের উন্নয়নে মার্জিন ঋণের সুদ কমানোসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ রোববার দুটি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে।

বৈঠক সম্পর্কে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের সাথে নিয়মিত বৈঠকের অংশ ছিলো আজকের সভা। বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও কয়েকজন নির্বাহি পরিচালক।

তিনি বলেন, পুঁজিবাজারকে আরও গতিশীল করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে ফান্ড গঠন করা, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার ফান্ডের অগ্রগতি,পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু করা অগ্রগতি, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালনের বিষয় এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাহিরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com