April 29, 2026, 6:12 am

বড় লোকসানে বাটা সু

বড় লোকসানে বাটা সু

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি বড় ধরনের লোকসান করেছে।

আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

এদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ২৩ টাকা ৫১ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২৮ টাকা ৮৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৫  টাকা ৪২ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com