April 29, 2026, 11:26 pm
পুজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি তিনটি হচ্ছে, সামিট পাওয়ার, বিডি থাই অ্যালুমিনিয়াম ও নাহি অ্যালুমিনিয়াম।
আজ বুধবার(৭ অক্টোবর)অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সামিট পাওয়ার শেয়ারহোল্ডারদের নগদ ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে পর্ষদ অন্তবর্তীকালীন ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। ফলে বিদায়ী বছরে সামিট পাওয়ার শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিলো।
বিদায়ী অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।
বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে দশমিক ২১ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০১ নভেম্বর।
নাহি অ্যালুমিনিয়াম শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনার লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৪৭ পয়সা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা অগামী ২২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ অক্টোবর।