April 29, 2026, 10:15 pm

লেনদেন হয়নি ওটিসির চার কোম্পানির

লেনদেন হয়নি ওটিসির চার কোম্পানির

ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকা চার কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি। বুধবার (৩০ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চার কোম্পানিকে তালিকাচ্যুতি ও লেনদেন সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়।

আর এই খবর ছড়িয়ে পড়ায় আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ কোম্পানিগুলোর কোনো শেয়ার লেনদেন হয়নি।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লুগেজ ইন্ডাস্টিজ এবং বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিষয়টি অর্থসূচককে নিশ্চিত করেন ওটিসি মার্কেটের দায়িত্বে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের একাধিক কর্মকর্তা। তারা বলেন, কমিশন বুধবার পুঁজিবাজার থেকে চার কোম্পানিকে তালিকাচ্যুত করে শেয়ারহোল্ডার অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত কমিশনের সিদ্ধান্তের কোনো কপি আমাদের কাছে আসেনি। কিন্তু তারপও আজ এই চার কোম্পানির কোনো লেনদেন হয়নি।

১৯৯৬ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয় বিবিধ খাতের কোম্পানি বিডি লুগেজ। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। মোট শেয়ারের সংখ্যা ২০ লাখ। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির ২৩ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৬ দশমিক ৩০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বস্ত্র খাতের কোম্পানি বিডি জিপার ১৯৯৫ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৮০ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির ৩৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৮ দশমিক ১৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

বস্ত্র খাতের আরেক কোম্পানি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ১৯৯২ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির ২৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ২৭ দশমিক ৭৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

১৯৯৪ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে বস্ত্র খাতের কোম্পানি বাংলাদেশ ডায়িং ও ফিশিং ইন্ডাস্ট্রিজ। ওটিসিতে থাকা কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা। মোট শেয়ারের সংখ্যা ১২ লাখ। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির ৪১ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ১৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com