May 31, 2026, 3:05 am

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল) এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিচালক। অপরদিকে এমবিএসএল এর ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (এমবিএসএল) এর ৫৪ ও ৫৫ তম বোর্ড সভায় তাঁদের উক্ত পদে নির্বাচিত করা হয়।

এম এ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। অন্যদিকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত। তিনি সামাজিক বিবিধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com