May 31, 2026, 2:14 am
ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য যে, গত অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের দরুন উদ্ভুত বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরী হয়ে পড়ে।
আগামী ১১ ডিসেম্বর শুক্রবার বা নিকটবর্তী কোন সময়ে মাননীয় অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন।
বিজনেস নিউজ/এমআরএম