April 19, 2026, 7:41 am

ইসলামী ব্যাংক ঢাকা নর্থজোনের ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ঢাকা নর্থজোনের ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঢাকা নর্থজোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ওয়েবিনারে ব্যাংকের ডিরেক্টর মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল আলোচনা করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন।

ঢাকা নর্থ জোনপ্রধান মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। জোনের শাখা প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com