April 19, 2026, 2:09 pm

ইউসিবির ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইউসিবির ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সভা আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা অনুযায়ী, কোভিদ ১৯ এর স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এই এজিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্পাদিত হয়।

শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫% স্টক ও ৫% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

ইউসিবির ভাইস-চেয়ারম্যান তার বক্তব্যে বলেন যে, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করতে থাকবে।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. এ. সবুর; পরিচালক নুরুল ইসলাম চৌধুরী; পরিচালক বশির আহমেদ; পরিচালক সৈয়দ কামরুজ্জামান; পরিচালক মুহাম্মদ শাহ আলম; পরিচালক প্রফেসর ডা. মো: জোনাইদ শফিক; স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান।

এছাড়া, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শওকত জামিল ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ফারুক আহাম্মেদ।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com