May 2, 2026, 1:55 am

ব্রোকার হাউজে লেনদেন ৫ থেকে ১০ লাখ করার প্রক্রিয়া শুরু

ব্রোকার হাউজে লেনদেন ৫ থেকে ১০ লাখ করার প্রক্রিয়া শুরু

ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমান ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে খুব শীঘ্রই ১০ লাখ টাকা করা হবে বলে সোমবার ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাথে আলোচনায় জানিয়েছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

এ সম্পর্কে আজ মঙ্গলবার বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমান ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

তিনি বলেন, লেনদেনের পরিমান ৫ লাখ থেকে ১০ লাখ করতে কমিশনের ৮৭ নং রুলস সংশোধন করতে হবে। রুলস অনুযায়ী সংশোধন করতে সাধারণ বিনিয়োগকারীদের মতামত নিতে হবে। এরপরেই তা ফাইনাল করে কমিশন মিটিংয়ে পাশ হয়ে গেজেট হবে।

এর আগে গতকাল ডিবিএর সাথে আলোচনায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছিলেন, দুই-একদিনের মধ্যে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নীত করা হবে।এবং ব্রোকারদের যেসব ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে।

আলোচনায় বিএসইসি চেয়ারম্যান যাদের সামর্থ্য আছে, কিন্তু বিনিয়োগের ভালো সুযোগ পাচ্ছেন না, তাদেরকে শেয়ারবাজারে বিনিয়োগে আসার জন্য আহ্বান জানান।

ডিবিএ’র সভাপতি শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বিএসইসির কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামছুদ্দিন আহমেদ, ড. মো. মিজানুর রহমান ও মো. আবদুল হালিম অংশগ্রহণ করেন।এছাড়া প্রায় ১৮০টি ব্রোকার হাউজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে গত ১৯ আগস্ট ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সাক্ষরিত এক চিঠিতে বিনিয়োগকারীদের নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখে উন্নিত করার জন্য বিএসইসিকে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com