April 19, 2026, 5:12 am

বিডি ফিন্যান্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বিডি ফিন্যান্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। শেয়ার প্রতি কনসুলেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা। আর শেয়ার প্রতি এনওসিএফপিএস হয়েছে ৯৭ পয়সা।

আগামী ১২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com