June 5, 2026, 2:03 am

করোনায় ৯৫ শতাংশ পরিবারের আয় কমেছে

করোনায় ৯৫ শতাংশ পরিবারের আয় কমেছে

করোনা ভাইরাসের কারণে দারিদ্রের হার বাড়ায় পুষ্টি নিরাপত্তা হুমকীর মুখে পড়েছে। অপুষ্টির কারণে শিশুদের এক তৃতীয়াংশের শারীরিক বৃদ্ধি ব্যহত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে পুষ্টি সংবেদনশীল সামাজিক নিরাপত্তা বিষয়ক ওয়েবিনারে মূল প্রবন্ধে এই তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত কোভিড-১৯ এর অর্থনৈতিক প্রভাব ও বাংলাদেশের করণীয় শীর্ষক গবেষণার উদ্ধৃতি দিয়ে কোভিড ১৯ এর কারণে বাংলাদেশে ৯৫ ভাগ পরিবারের আয় কমেছে এবং ৫১ ভাগ পরিবারের আয় শূণ্য শতাংশের কাছাকাছি নেমে এসেছে। তিনি আরও জানান ৩ শতাংশ পরিবারের কোনো খাবার নেই, ১৬ শতাংশ পরিবারের ১-৩ তিনের খাবার আছে এবং ২২ শতাংশ পরিবারের ৩০ দিন বা তার অধিক সময়ের খাবার আছে। এ পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

সোমবার জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ন্যাশনাল পোভার্টি অ্যান্ড সোস্যাল প্রোটেকশান অ্যাডভাইজর অধ্যাপক ড. মিজানুল হক কাজল।

পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) মো. ইলিয়াস ভূইয়া। আলোচনায় অংশ নেন এফএও’র মিটিং দ্যা আন্ডার নিউট্রেশন চ্যালেঞ্জ প্রকল্পের চীফ ট্যাকনিকাল অ্যাডভাইজর নাওকি মিনামিগওসি ও খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের পরিচালক (গবেষণা) ফিরোজ আল মাহমুদ। ওয়েবিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি সিনিয়র প্রশিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান।

মূল প্রবন্ধে বলা হয়, সরকার ২০১৫ সালে জাতীয় সামাজিক সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণ করে এবং এই কৌশলে বিদ্যমান সামাজিক সুরক্ষা ব্যবস্থা পুনগঠন করার লক্ষ্যে জীবন-চক্র প্রদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তিনি সামাজিক নিরাপত্তা কৌশলের কিছু দূর্বলতাও তুলে ধরেন। সেগুলো হচ্ছে- দূর্বল নজরদারি ও পর্যবেক্ষনের কারণে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে দ্বৈততা পরিহার সংক্রান্ত ত্রুটি, যে পরিমাণ অর্থ বা ভাতা প্রয়োজন তা দরিদ্র মানুষের কাছে সঠিকভাবে পৌছানো যাচ্ছে না, বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয়ের অভাব এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভাতার অপ্রতুলতা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com