August 27, 2026, 2:06 am

রেস্তোরা ব্যবসা শুরু করেছেন মোশাররফ করিম

রেস্তোরা ব্যবসা শুরু করেছেন মোশাররফ করিম

চিত্রনায়ক রিয়াজ থেকে সংগীতশিল্পী হৃদয় খান- এমন অনেক তারকাই নিজেদের রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত করেছেন। এবার তাতে যুক্ত হলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে ‘এক কাপ চা’ নামের রেস্তোরাঁটি উদ্বোধন করেন তিনি।

করোনাভাইরাসের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে তেমন কোনও আয়োজন ছিলো না। সীমিত পরিসরে কেক কেটে ‘এক কাপ চা’-এর উদ্বোধন করেন মোশাররফ করিম ও জুঁই করিম দম্পতি। এসময় উপস্থিতি ছিলেন অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ ও মারুফ মিঠুসহ এই দম্পতির ঘনিষ্ঠজনেরা।

এ ব্যাপারে মোশাররফ করিম বলেন, অনেক দিনের ইচ্ছা ছিলো একটা রেস্তোরাঁ দেয়ার। এক কাপ চা তারই প্রয়াস। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। এ বছরের শুরুতেও রেস্তোরাঁটি উদ্বোধন করার ইচ্ছা ছিলো কিন্তু করোনাকাল সেটি পিছিয়ে দিলো। এখানকার খাবারের মান থাকছে খুবই স্বাস্থ্যসম্মত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com