April 11, 2026, 2:24 pm

সিটি ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সিটি ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে বেসরকারি খাতের দি সিটি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সর্বসম্মতভাবে এ লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের কর্মকাণ্ডের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, রফিকুল ইসলাম খান, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, স্বতন্ত্র পরিচালক ফারুক সোবহান, ড. সেলিম মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের উপর আলোচনা করেন।

সভায় চেয়ারম্যান জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৬৮ কোটি ৯০ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৩২ হাজার ৪৭৮ কোটি ৩ লাখ টাকা। বছরের ব্যবধানে সম্পদ বেড়েছে ২ হাজার ৯৯০ কোটি ৮৭ লাখ টাকা, অর্থাৎ ৯.২১%। ২০১৯ সালে ব্যাংক কর্তৃক প্রদান ঋণের পরিমাণ ২৪ হাজার ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ২৩ হাজার ১৩৯ কোটি ১৫ লাখ টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১ হাজার ৫৫৫ কোটি ২২ লাখ টাকা, অর্থাৎ ৬.৭২%।

২০১৯ সালে ব্যাংকের আমানত ৪ হাজার ১৫৫ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৭০ কোটি ৩৭ লাখ টাকা। যা পূর্ববর্তী বছরে ছিল ২০ হাজার ৫১৭ কোটি টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ২০.২৪%।

সিটি ব্যাংক ২০১৯ সালে ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ২৪৭ কোটি ১৬ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ২০১ কোটি ৭৯ লাখ টাকা। এর প্রবৃদ্ধির পরিমাণ ৪৫ কোটি ৩৭ লাখ টাকা, অর্থাৎ ২২.৪৮%। ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ২.৪৩ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ১.৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com