May 25, 2026, 12:13 pm

কোন লভ্যাংশ দেবে না ৬ মিউচ্যুয়াল ফান্ড

কোন লভ্যাংশ দেবে না ৬ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ফান্ড ম্যানেজার।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ মিউচ্যুয়াল ফান্ডগুলোর দাম বাড়ার ক্ষেত্রে কোনো সীমা থাকবে না। অর্থাৎ ইউনিটের দাম যত খুশি বাড়তে পারবে।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেয়া ফ্লোর প্রাইসের (সর্বনিম্ন দাম) নিচে দাম নামতে পারবে না।

বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়া মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, আইএফআইসি ব্যাংক ফার্স্ট, ফার্স্ট জনতা ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট এবং ইবিএল ফার্স্ট।

জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড আলোচ্য বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ২৬ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ৩২ পয়সা। আর ক্রয় মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ১৯ পয়সা।

ফিক্সড বাংলাদেশ ফার্স্ট ইনকাম ফান্ড আলোচ্য বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৫৫ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ১৪ পয়সা। আর ক্রয় মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ৬৯ পয়সা।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড আলোচ্য বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ২৮ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ৩১ পয়সা। আর ক্রয় মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ০৬ পয়সা।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড আলোচ্য বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৩৫ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ১৫ পয়সা। আর ক্রয় মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ০১ পয়সা।

ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান আলোচ্য বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৩৭ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। আর ক্রয় মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ০৪ পয়সা।

আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড আলোচ্য বছরে ফান্ডটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৫৮ পয়সা। বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ৮ টাকা ৯৭ পয়সা। আর ক্রয় মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে ১১ টাকা ০২ পয়সা।

আর ফান্ডগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com