May 25, 2026, 12:13 pm

করোনা থেকে সুস্থ প্রায় ১ কোটি ৭ লাখ মানুষ

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৭১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৮ লাখ ১৬ হাজার ১৩২ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ৩৮৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ছয় লাখ ৯৩ হাজার ১২ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ (৩০ জুলাই) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এছাড়া চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বে ছয় লাখ ৬৯ হাজার ৯৪৮ জন রোগী মারা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২২ লাখ ৪৫ হাজার ৪৪ জন, ব্রাজিলে ১৭ লাখ ৮৭ হাজার ৪১৯, ভারতে ১০ লাখ ২১ হাজার ৬১১, রাশিয়ায় ছয় লাখ ২০ হাজার ৩৩৩ জন, চিলিতে তিন লাখ ২৪ হাজার ৫৫৭, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৯৭ হাজার ৯৬৭, পেরুতে দুই লাখ ৭৬ হাজার ৪৫২, ইরানে দুই লাখ ৫৯ হাজার ১১৬, মেক্সিকোতে দুই লাখ ৬৭ হাজার ১৪৭, পাকিস্তানে দুই লাখ ৪৪ হাজার ৮৮৩, সৌদি আরবে দুই লাখ ২৮ হাজার ৫৬৯, তুরস্কে দুই লাখ ১২ হাজার ৫৫৭, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে এক লাখ ৯৯ হাজার ৩১, জার্মানিতে এক লাখ ৯২ হাজার, বাংলাদেশে এক লাখ ৩০ হাজার ২৯২, কাতারে এক লাখ ছয় হাজার ৮৪৯, কানাডায় এক লাখ ৪৬৫ জন, ফ্রান্সে ৮১ হাজার ৩১১ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৯৫৭ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৫৬ হাজার ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৩ হাজার ২০২, সিঙ্গাপুরে ৪৬ হাজার ৯৮, সুইজারল্যান্ডে ৩১ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ১৩২, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ৬১৯ এবং মালয়েশিয়ায় আট হাজার ৬১২ জন সুস্থ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com