October 24, 2026, 10:35 am

পুঁজিবাজার থেকে বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে ইসলামী ব্যাংক

পুঁজিবাজার থেকে বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে ইসলামী ব্যাংক

মুদারাবা রিডেমেবল নন-কনভারটিবল সাবঅর্ডিনেটেড বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৮০০ কোটি টাকা উত্তোলন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসালমী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

আজ রোববার (২০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভাচুয়ালি কোম্পানির ২৯৬তম সভা বিকেল ৩টায় শুরু হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির চূড়ান্ত অনুমোদন দিবে। বিএসইসির অনুমোদনের পরই পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে ব্যাংকটি।

এখনে যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ইউনিট কিনতে পারবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com