April 18, 2026, 10:52 am
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। রবিবার (২২ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর শেয়ার লেনদেনের পরিমাণ এদিন দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা। এ কারণে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি, যার শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকা। তৃতীয় স্থানে অবস্থান করছে সিটি ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে আরও রয়েছে—রবি আজিয়াটা পিএলসি, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
লেনদেনের এই চিত্র থেকে দেখা যাচ্ছে, বাজারের কার্যক্রম কিছুটা বেগবান হলেও বৃহত্তর বাজারে এখনও সতর্কতা এবং অংশগ্রহণের ভারসাম্যপূর্ণ ছন্দ বজায় রয়েছে।
ইএটি