May 25, 2026, 12:07 pm

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ( ১৮ ফেব্রুয়ারি)বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে।

সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরীয়াহ্ সূচক ও ডিএসই-৩০ সূচক যথাক্রমে ৩ পয়েন্ট এবং ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১১২০ ও ২১২৬ পয়েন্টে পৌঁছেছে।

ডিএসইতে এই সময়ের মধ্যে মোট লেনদেন হয়েছে ১৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনকৃত কোম্পানির মধ্যে ১৮৯টির শেয়ারের দাম বেড়েছে, ৯৭টির কমেছে এবং ৮৮টির অপরিবর্তিত রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: মুন্নু ফেব্রিকস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ঢাকা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, মুন্নু সিরামিক, কে অ্যান্ড কিউ, এবি ব্যাংক ও এনবিএল।

ডিএসই সূচকের গতিপ্রকৃতি শুরুতে কিছু ওঠানামা দেখিয়েছে। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সূচক বেড়েছে ৬ পয়েন্ট, ১০ মিনিটে ৭ পয়েন্ট কমেছে এবং ২০ মিনিট পর পুনরায় ২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক সকাল সাড়ে ১০টায় ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৩৩ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময় ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৫টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com