May 23, 2026, 6:45 pm

উত্তরবঙ্গে তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি সফর আজ

উত্তরবঙ্গে তিন জেলায় তারেক রহমানের নির্বাচনি সফর আজ

নির্বাচনি জনসভায় অংশ নিতে আজ উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিন জেলার পৃথক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি ও নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

দিনের শুরুতে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারযোগে বেলা ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও হাই স্কুল মাঠের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টারে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশে রওনা হবেন তিনি। নীলফামারীর জনসভায় বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

তিন জেলার জনসভা শেষে বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড় মাঠ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন।

জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের যানবাহন রাখার জন্য নির্ধারিত গ্যারেজ ও পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছেন।

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, দুপুর ১টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে নীলফামারীর সভাস্থলে পৌঁছাবেন। তিনি বলেন, তার আগমনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com