May 25, 2026, 12:23 pm

শেষ কর্মদিবসেও সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

শেষ কর্মদিবসেও সূচকের ব্যাপক উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা  ১১টা পরযন্ত ডিএসইতে ৩৮৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৪ হাজার ৪৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬৩  পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪২৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com