July 11, 2026, 1:57 am

‘রিজার্ভের ডলার নিজেদের কাজে খরচ করা উচিত না’

‘রিজার্ভের ডলার নিজেদের কাজে খরচ করা উচিত না’

রিজার্ভের ডলার নিজেদের জন্য খরচ করা উচিত না। এই ডলার দেখিয়ে আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারি। তাই দেখানোর জন্যই রিজার্ভ সংরক্ষণ করে রাখা উচিত বলে জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২ সেপ্টেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) আয়োজিত ‘কনভারসেশন উইথ অধ্যাপক ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ’ এ তিনি এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, রিজার্ভ একটা সময়ে ব্যাপকভাবে বেড়েছে। তখন আমরা আত্মতুষ্টিতে ভুগেছি। রিজার্ভে প্রচুর ডলার ছিলো বলে যখন তখন বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছিলো। তখন কোন চিন্তা করা হয়নি, কারণ অনেক ডলার ছিলো। তবে এখন রিজার্ভ থেকে ডলার কমতে থাকায় চিন্তা বাড়ছে।

তিনি বলেন, আমাদের অর্থনীতি মানব সম্পদে অনেক দুর্বল। অবকাঠামোর জন্য অর্থনীতি আটকে থাকবে না। এখানের মেধাবী মানবসম্পদ বিদেশে চলে যাচ্ছে। ভারত থেকেও অনেক মানবসম্পদ বাহিরে চলে গিয়েছিলো। তারা পরবর্তীতে ফিরিয়ে এনে কাজে লাগিয়েছে। তবে আমরা সেরকমভাবে ফিরিয়ে এনে কাজে লাগাতে পারছি না। মানবসম্পদ উন্নয়নের জন্য আমরা কিছুই করছি। তাই এদিক থেকে আমাদের অর্থনীতি পিছিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কম খরচের প্রযুক্তি দিয়ে শিক্ষাখাত পরিচালনা করা যাবে না। বিশ্বের বহু দেশ শিক্ষা খাতে উন্নত প্রযুক্তি ব্যবহারে এগিয়ে গিয়েছে। তাই আমাদের দেশের শিক্ষা খাতে এখন দরকার উন্নত প্রযুক্তি। যদিও অনেক সময় আমরা কম খরচের প্রযুক্তি দিয়ে অনেক কিছু করতে পারি। তারপরেও এগুলো পর্যাপ্ত না। তাই শিক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। একইসঙ্গে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। এসব কাজ করতে দরকার অনেক বরাদ্দ। এজন্য রাজস্ব আয় আরও বাড়াতে হবে বলেও জানান এই অর্থনীতিবিদ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com