April 29, 2026, 3:36 am

পুঁজিবাজার গুজব ভিত্তিক বললেন; সিএসই চেয়ারম্যান

পুঁজিবাজার গুজব ভিত্তিক বললেন; সিএসই চেয়ারম্যান

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেছেন, আমাদের পুঁজিবাজার অনেকাংশে গুজব ভিত্তিক। এখানে অধিকাংশ বিনিয়োগকারী সোস্যাল মিডিয়ার গুজবের উপর ভিত্তি করে ট্রেড করেন।

তিনি বলেন, বিনিয়োগকারীরা না জেনে গুজবের উপর ভিত্তি করে ট্রেড করলেই ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য তাদের সচেতন করা জরুরি। এ বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাও কাজ করছে।

বুধবার (২৮ অক্টোবর) বিনিয়োগকারীদের সচেতনতা বিষয়ক অনুষ্ঠান স্টক ট্রেইনিং ইন বাংলাদেশ “ওয়েজ টু সারভাইভ অ্যান্ড রাইভ ফর দ্যা জেনারেল ইনভেস্টর” শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারটি আয়োজন করে সিএসইর সদস্য এস. আর. ক্যাপিটাল লিমিটেড ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব (পিআরএল)  শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস. আর. ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান।

আসিফ ইব্রাহিম বলেন, আমাদের পুঁজিবাজারে জিডিপির যে রেশিও তা আরও বেশি থাকা দরকার ছিলো। তবে আমরা শিগগিরই সে জায়গায় যাবো।

বাজারে অটোমেশন আনার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, নতুন কমিশন আসার পর অটোমেশনের দিকে নজর দিয়েছে। এটা অটোমেশন করা খুবই জরুরি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com