August 18, 2026, 3:03 am

৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দুই দেশ থেকে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তিন প্রস্তাব অনুমোদন পেয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফেরানি পোলাসকা স্পজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি, ইউএই (লোকাল এজেন্ট : শান ট্রেডিং লি. ঢাকা) এর কাছ থেকে দুই কোটি ২০ লাখ লিটার এবং কানাডা ইঙ্ক, কানাডার (লোকাল এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

এই ৩ কোটি ৩০ লাখ তেল ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকায় সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com