August 18, 2026, 4:59 am

ফ্ল্যাট কেনায় জামানতবিহীন ঋণের অপব্যবহার যেন না হয়

ফ্ল্যাট কেনায় জামানতবিহীন ঋণের অপব্যবহার যেন না হয়

পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় নিম্ন ও মধ্যবিত্তদের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর দেওয়া এ ঋণের সুদহার হবে ৫ শতাংশ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে ১৮ মাস গ্রেস পিরিয়ডসহ ১০ বছর সময় পাওয়া যাবে।

ফ্ল্যাট কেনায় জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগকে ‘ভালো দিক’ হিসেবে উল্লেখ করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বলছে, তবে কিছুতেই যেন এ ঋণের অপব্যবহার না হয় সেদিকে নজর দিতে হবে।

এ বিষয়ে রিহ্যাব সহ-সভাপতি (প্রথম) কামাল মাহমুদ মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বলেন, এটা আবাসন খাতের জন্য ভালো খবর। তবে এখানে ফ্ল্যাটের সাইজ একটু বড় করলে ভালো হতো। কারণ, এখন নিম্ন ও মধ্যবিত্তদের যারা ফ্ল্যাট কেনেন তারাও হাজার বর্গফুটের বেশি কেনেন। আগামীতে সরকার বিষয়টি বিবেচনা করবে।

এ আবাসন ব্যবসায়ীর মতে, বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত জারি করার সার্কুলারে ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেস পিরিয়ড হবে অভিন্ন। এটাও একটা ভালো দিক।

কামাল মাহমুদ জানান, আমরা কয়েক বছর ধরে রিহ্যাবের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল দাবি করে আসছি। যেন নিম্ন ও মধ্যবিত্তদের সবাই ঋণ পান। বর্তমানে যেটা করা হলো তা মন্দের ভালো।

এর আগে গত রোববার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানায়, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ঋণ পাবেন নিম্ন ও মধ্যবিত্তরা। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন নিম্ন আয়ের মানুষেরা। এ ঋণের সুদহার হবে ৫ শতাংশ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com