August 18, 2026, 11:32 am

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টায় ও সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন আলম (৪০) ও জজ মিয়া (৫০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিলেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গতকাল রাতে আলম ও আজ সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ এবং ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com