June 27, 2026, 9:31 pm

২৮০ জন লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

২৮০ জন লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

মহাপরিচালকের কার্যালয়, মার্কেটিং ও করপোরেট প্লানিং বিভাগ, বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত ফি প্রদান করে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সহকারী লোকমেটিভ মাস্টার। পদের সংখ্যা-২৮০টি। আবেদন যোগ্যতা : যেকোনো শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময় : ৩০ জানুয়ারি, ২০২২ থেকে আবেদন শুরু হবে। চলবে ৬ মার্চ ২০২২ বিকাল ৫ টা পর্যন্ত।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন স্কেল ৯০০০-২১৮০০ টাকা। এছাড়াও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com