June 27, 2026, 7:52 pm

ভালো সুযোগ সুবিধাসহ ন্যাশনাল পলিমার গ্রুপে চাকরি

ভালো সুযোগ সুবিধাসহ ন্যাশনাল পলিমার গ্রুপে চাকরি

ন্যাশনাল পলিমার গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ, ব্র্যান্ড মার্কেটিং। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : মার্কেটিং নিয়ে বিবিএ পাস করতে হবে। ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ব্র্যান্ড প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্ল্যাস্টিক, পলিমার ইন্ডাস্ট্রি, ট্যানারি, ফুটওয়্যার, ম্যানুফেকচার সংশ্লিষ্ট কাজে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৫-৩২ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৯ জানুয়ারি, ২০২৩

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com