July 27, 2026, 5:16 pm

স্ত্রীকে চমকে দিতে হেলিকপ্টারে বাড়ি এলেন সৌদিপ্রবাসী

স্ত্রীকে চমকে দিতে হেলিকপ্টারে বাড়ি এলেন সৌদিপ্রবাসী

প্রবাসীরা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সাধারণত গাড়িতে বাড়ি আসেন। তবে সৌদিপ্রবাসী সুজন ইব্রাহিম এলেন হেলিকপ্টারে চড়ে। ভালবাসার নিদর্শন দিতে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে উড়ে বাড়ি ফিরলেন তিনি। স্ত্রীকে সারপ্রাইজ দিতে এ আয়োজনটি করে রেখেছিলেন সুজন। আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীও বিষয়টি উপভোগ করে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সুজন ইব্রাহিম সপরিবারে সৌদি আরবে থাকেন। সেখানে তিনি সফল ব্যবসায়ী। স্ত্রী মোছা. সাবেকুন্নাহারের বাড়িও একই উপজেলার নানশ্রী গ্রামে।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) ছিল সুজন ইব্রাহিম ও সাবেকুন্নাহারের বিবাহবার্ষিকী। স্ত্রীকে আগেই বলে রেখেছিলেন, এ দিনটিতে তাঁর জন্য রয়েছে একটি চমক। সেই চমক দেখাতে পঞ্চম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তিনি। বেলা ১২টার দিকে তাঁদের বহন করা হেলিকপ্টারটি করিমগঞ্জ সদরের হেলিপ্যাডের মাটি স্পর্শ করে। সঙ্গে ছিল এই দম্পতির দুই সন্তানও। এই আয়োজনের কথা স্থানীয়রা আগেই জানত। তাই সকাল থেকে হেলিপ্যাডে ছিল গ্রামবাসীর ভিড়।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। তাদের গাড়ির সামনে পিছে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রাসহ বাড়ি ফিরেন এ সৌদিপ্রবাসী। এ দৃশ্য দেখতে রাস্তার দুপাশে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সৌদি আরবে সুজন ইব্রাহিমের টাইম কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। করোনার সময় অনেক বাংলাদেশি প্রবাসীর চাকরি চলে গেলে তাদের চাকরির ব্যবস্থাসহ নানাভাবে সহযোগিতা করেন সুজন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com