July 26, 2026, 2:13 pm

বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ

বুধবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ভোটগ্রহণ। এই নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা বুধবার বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস)।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে ৭০৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি ভােটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভােটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা/উপশাখা থাকলে তা বন্ধ রাখতে হবে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভােটারদের ভােটাধিকার প্রয়ােগের সুযােগদানের জন্য পরামর্শ দেওয়া হলাে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com