August 25, 2026, 3:06 pm

আত্রাই নদীতে একসঙ্গে গোসলে নেমে নিখোঁজ সেই নবদম্পতির লাশ উদ্ধার

আত্রাই নদীতে একসঙ্গে গোসলে নেমে নিখোঁজ সেই নবদম্পতির লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে বেড়াতে গিয়ে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নবদম্পতি লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এরআগে রোববার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নবদম্পতি হলেন- স্বামী পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে এসে রোববার দুপুর ১টার দিকে আত্রাই নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।

স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকাল ৫টা থেকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধান শুরু করে।

সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আজম উদ্দিন বলেন, নিখোঁজ ওই দুই ব্যক্তি নবদম্পতি। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তারা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে পারভেজ হোসেন তার স্ত্রী মিনি আকতারকে নিয়ে খালার বাড়ি বেড়াতে যান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com