August 24, 2026, 4:32 pm

৬ হাজার কোটি টাকা বিনিয়োগ আনছে পদ্মা ব্যাংক

৬ হাজার কোটি টাকা বিনিয়োগ আনছে পদ্মা ব্যাংক

প্রায় ৬ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানির সঙ্গে ব্যাংকটির এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পদ্মা ব্যাংকের এমডি ও সিইও এহসান খসরু এবং চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ব্যাংকের এমডি ও সিইও এহসান খসরু বলেন, আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই এ বিনিয়োগ আসবে। বিনিয়োগের মধ্যে ২ হাজার ৪০০ কোটি টাকা আসবে ইক্যুইটি বিনিয়োগ হিসেবে। এছাড়া বাকি টাকা আসবে ঋণ হিসেবে।

যে বিনিয়োগ আসবে তার পরিমাণ ৭০ কোটি ডলার যা টাকার হিসেবে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বিনিয়োগ আনতে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানি। ইতোমধ্যে ২ সেপ্টেম্বর পদ্মা ব্যাংক যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও ডেলমর্গানের চেয়ারম্যান রব ডেলগাডো।

এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান নাফিজ সরাফাত লেন, পদ্মা ব্যাংক মার্জার অ্যান্ড অ্যাকুইজেশন লেনদেনের আওতায় আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com