August 26, 2026, 6:05 pm

কোম্পানি নিবন্ধনে মিলছে ডিজিটাল সেবা

কোম্পানি নিবন্ধনে মিলছে ডিজিটাল সেবা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য ব্যবসায় সহজিকরণের বিকল্প নেই। বাংলাদেশ সরকার ব্যবসা-বাণিজ্যের জন্য কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সময় ও খরচ কমাতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এর স্বীকৃতিতে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্ম সমূহের পরিদফতরকে (আরজেএসসি) ২০২১ সালে জনপ্রশাসন পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী।’

রোববার (৮ আগস্ট) নিজ অফিস থেকে এক ওয়েবিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অটোমেশন চালু করা হয়েছে। নির্দিষ্ট আইনের আওতায় আরজেএসসি কাজ করে থাকে। এখন ডিজিটাল পদ্ধতিতে কম সময়ে এবং কম খরচে ব্যবসায়ীরা কোম্পানি রেজিস্ট্রেশন সেবা পাচ্ছেন। আগামীতে এ সুবিধা আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘শুধু সময় ও খরচ কমানো নয়, আগামীতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ইজ অফ ডুয়িং বিজনেসে আরও দৃশ্যমান উন্নতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীগণ এখন ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করছেন।’

ওয়েবিনারটি আয়োজন করে বিজনেস ইনেসিয়েটিভ লিডিং ডিপার্টমেন্ট (বিল্ড) এবং ইউএসএইড। ‘রিমুভিং টাইম, কস্ট অ্যান্ড প্রোসেস রিলেটেড বটেলনেকস ইন কোম্পানি রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এই ওয়েবিনারে সঞ্চালনা করেন বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খান।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফিড দি ফিউচার অফিস অফ ইকোনমিক গ্রোথ ইউএসএইড-এর ভারপ্রাপ্ত ডেপুটি অফিস ডিরেকটর মিসেস রেবেকা মোনিকেয়ালা, ফিড দি ফিউচার বাংলাদেশ ইমপ্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস ইনাবলিং ইনভায়রনমেন্ট অ্যাকটিভিটির ভারপ্রাপ্ত চিফ অব পার্টি ইউএসএইড মার্ক শিমান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com