July 27, 2026, 5:09 am

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খুলনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে নাহিদের স্ত্রী আঁখিমুনা বাদী হয়ে খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ইসলামি শরিয়াহ অনুযায়ী সাড়ে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় আঁখিমুনার সঙ্গে নাহিদ হাসান মৃধার। বিভিন্ন সময় আঁখিমুনার বাবার বাড়ি থেকে ৭ লাখ টাকা দেওয়া হয় নাহিদ হাসানকে। তারপরও যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছে নাহিদ।

সম্প্রতি জমি কেনার জন্য ১৪ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করেন নাহিদ। গত ১ মার্চ রাতে যৌতুকের জন্য মারধর করার এক পর্যায়ে আঁখিমুনাকে চাকু নিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। পরে তার মা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

এ ঘটনায় স্বামীর অত্যাচার থেকে রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন ভুক্তভোগী আঁখিমুনা। তাদের সংসারে নিহাদ নামে ৫ বছরের একটি ছেলে রয়েছে।

এদিকে ৭ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) এসআই সফুরা খাতুন খালিশপুর থানার ওসির কাছে চিঠি পাঠান। তিনি ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে এফআইআর নম্বর ও তদন্ত কর্মকর্তার নম্বর তার দফতরে পাঠাতে বলেন।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, নগর গোয়েন্দা শাখার পরিদর্শক নাহিদ হাসান মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে তার স্ত্রী আঁখিমুনা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলাটি করেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com