October 24, 2026, 2:30 pm

কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে

কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কৃষি ঋণ বিতরণ ও আদায় দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় ব্যাংকগুলো ঋণ বিতরণে আগ্রহী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংকগুলো ১৪ হাজার ১৪৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ১০৪ কোটি টাকা। বিতরণ বেড়েছে ১০ হাজার ৪৫ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত ব্যাংকগুলো ১৬ হাজার ৫৬ কোটি টাকার কৃষি ঋণ আদায় করেছে। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ১৩ হাজার ৫২৮ কোটি টাকা।

আদায় বেড়েছে ২৫২৮ কোটি টাকা।

চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৬ হাজার ২৯২ কোটি টাকা।

বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ১১ হাজার ৪৫ কোটি টাকা। বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকগুলো বিতরণ করবে ১৫ হাজার ২৪৭ কোটি টাকা।

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com