July 28, 2026, 4:06 pm

কেরানীগঞ্জে তিন তলা ভবন ধস, আহত ৭

কেরানীগঞ্জে তিন তলা ভবন ধস, আহত ৭

ঢাকার কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন ধসে পড়েছে। এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন ধসে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, মধ্য চরাইল এলাকায় ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com