May 24, 2026, 11:32 pm
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। শিগগিরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং এতে দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং শপথ আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে। আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।