October 25, 2026, 1:43 pm

আন্দোলনে সংঘর্ষ, আহত অন্তত ১৬ পুলিশ সদস্য : ডিএমপি

আন্দোলনে সংঘর্ষ, আহত অন্তত ১৬ পুলিশ সদস্য : ডিএমপি

হাদি হত্যার তদন্ত ও বিচার এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত বিভিন্ন পক্ষের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অন্তত ১৬ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ডিএমপির বিভিন্ন ইউনিটের অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট এবং একাধিক কনস্টেবল। তাদের বেশির ভাগেরই হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন পুলিশ সদস্যের মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com