May 25, 2026, 12:12 pm
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির এই সিদ্ধান্তে বিশ্বের অনেক দেশেই পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ডিসেম্বরে অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। ৩১ মার্চ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু দেশটির সরকার শুক্রবার (২২ মার্চ) রাতে এক আদেশ জারির মাধ্যমে জনায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে।
বিস্তারিত আসছে…
সূত্র: রয়টার্স